এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস ও চাঁদাবাজির কোনো স্থান নেই বলে অভিমত ব্যক্ত করেছেন সেনাবাহিনীর খাগড়াছড়ির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ।
আজ দুপুরের দিকে পানছড়ি সাব-জোনের তারাবনছড়ায় স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময়কালে এ অভিমত প্রকাশ করেন তিনি।
মতবিনিময় সভায় রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ বলেন, পাহাড়ে শান্তি ও সম্প্রীতির পরিবেশ অটুট রাখতে সেনাবাহিনী নিরলসভাবে কাজ করছে।
শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও উন্নয়নে পাহাড়ি -বাঙালি জনগোষ্ঠীর জন্য সেনাবাহিনীর প্রচেষ্টা অব্যাহত রয়েছে। সন্ত্রাস ও চাঁদাবাজি দমনে কঠোর অবস্থান নেওয়া হয়েছে । অস্ত্রের ঝনঝনানি ও চাঁদাবাজির দিন শেষ। পাহাড়ি-বাঙ্গালি মিলিত আবাসে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সন্ত্রাসীদের উৎখাত করা হবে।
রিজিয়ন কমান্ডার তার বক্তৃতায় বলেন, মতবিনিময় সভা শুধু শুভেচ্ছা বিনিময়ের অনুষ্ঠান নয় ; বরং এটি হচ্ছে পাহাড়ে শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠার দৃঢ় অঙ্গীকারের প্রকাশ। স্থানীয় জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে সেনাবাহিনী তাদের আস্থা অর্জন করতে চায়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি ডিজিএফআই জিএস কর্ণেল আতিক, খাগড়াছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. খাদেমুল ইসলাম, লোগাং ৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রবিউল ইসলাম, রিজিয়নের স্টাফ অফিসার কাজী মোস্তফা আরেফিন, পানছড়ি সাব-জোন কমান্ডার মেজর রিফাতসহ সেনাবাহিনী ও বিজিবির উর্ধ্বতন কর্মকর্তারা।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
মতামত | ৫ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ৫ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ৫ সেপ্টেম্বর, ২০২৬
ক্রিকেট | ৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।