এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুর উপজেলায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন অভিযান চালিয়ে অবৈধভাবে মাছ ধরার অপরাধে ২২ জন জেলেকে ১৫ দিন করে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৫ অক্টোবর) রাতে উপজেলার পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে সারারাত অভিযান পরিচালনা করেন সদরপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবানা তানজিন ও উপজেলা মৎস কর্মকর্তা মেহেদী হাসান।
অভিযানে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর ৫(২) ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় ২২ জন জেলেকে ১৫ (পনেরো) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় এবং সকলের উপস্থিতিতে জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয়।
অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মেহেদী হাসান, থানার পুলিশ ও আনসার সদস্যদের সমন্বয়ে অংশগ্রহণ করেন। নিষিদ্ধ সময়ে মাছ ধরার জন্য ব্যবহৃত জাল ও অন্যান্য উপকরণ জব্দ করা হয়। জব্দকৃত ২০ কেজি ইলিশ মাছ পূর্ব শ্যামপুর ও দশ হাজার মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।
ইউএনও জাকিয়া সুলতানা বলেন, “ইলিশের প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরা অত্যন্ত দুঃখজনক। এতে ইলিশের উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১৭ জুলাই, ২০২৬
ফরিদপুর | ১৭ জুলাই, ২০২৬
ফরিদপুর | ১৭ জুলাই, ২০২৬
ফরিদপুর | ১৭ জুলাই, ২০২৬
ফরিদপুর | ১৭ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।