এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সাভারের এনএফভিআই শপিং কমপ্লেক্স (অন্ধ মার্কেট) কে দুর্ধর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজদের কবল থেকে রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন চার শতাধিক দৃষ্টি প্রতিবন্ধী। শনিবার (২৮ জুন) দুপুর ১২টায় সাভার-বিরুলিয়া আঞ্চলিক সড়ক অবরোধ করে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার অধীনস্থ মার্কেটের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অবিলম্বে মার্কেটকে সন্ত্রাসী ও চাঁদাবাজ মুক্ত করার দাবি জানান এবং সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। মানববন্ধনে সভাপতিত্ব করেন সংস্থার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাধব চন্দ্র সরকার এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্থার মহাসচিব আইয়ুব আলী হাওলাদার।
মহাসচিব আইয়ুব আলী হাওলাদার বলেন, “দৃষ্টি প্রতিবন্ধীদের কল্যাণে মার্কেট থেকে প্রাপ্ত ভাড়ার অর্থ ব্যয় করা হয়। কিন্তু কিছু সন্ত্রাসী এই মানবিক উদ্যোগে বারবার বাধা দিচ্ছে।” তিনি অভিযোগ করেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীবের ঘনিষ্ঠ সহযোগী নজরুল ইসলাম ওরফে মুরগি নজরুলের নেতৃত্বে একটি সন্ত্রাসী চক্র মার্কেট দখল, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকি দিচ্ছে।
তিনি আরও জানান, এই চক্রটি একাধিকবার মার্কেট ইনচার্জ আব্দুর রহিমকে চাঁদা না দিলে হত্যা করার হুমকি দিয়েছে। সর্বশেষ ২৩ জুন রাত ১১টার দিকে অস্ত্রসহ হামলা চালিয়ে তাকে হত্যার চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন তিনি।
আইয়ুব হাওলাদার বলেন, “মার্কেটের আয় থেকে দৃষ্টি প্রতিবন্ধীদের সন্তানদের শিক্ষাবৃত্তি, সেলাই মেশিন, ঢেউটিন, কম্বল, ইফতার ও ঈদসামগ্রী, চিকিৎসা ও দাফন সহায়তাসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হয়। অথচ একশ্রেণির অপরাধী এই তহবিলের উপর চাঁদা দাবি করে মানবিক কাজগুলোর ব্যাঘাত ঘটাচ্ছে।”
সংস্থার নেতৃবৃন্দ সরকারের কাছে দাবি জানিয়েছেন, সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেপ্তার করে কঠোর শাস্তি প্রদান এবং মার্কেট পরিচালনায় প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা হোক।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সংস্থার ভাইস চেয়ারম্যান মোকলেসুর রহমান, যুগ্ম মহাসচিব এস. এম. ইউনুসুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবু হালেম মাতব্বর, এনএফভিআই ইনচার্জ আব্দুর রহিমসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
এপ্রিল ৮, ২০২৫
এপ্রিল ১৭, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
জাতীয় | ৫ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ৫ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৫ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।