এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজশাহীর বিভিন্ন বাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে নিষিদ্ধ পলিথিন ব্যাগ। খালি হাতে বাজারে যাওয়া মানুষরা ফেরত আসছেন পলিথিনে ভর্তি মালামাল নিয়ে—যা পরিবেশের জন্য মারাত্মক হুমকি।
কিছুদিন আগে পলিথিন নিষিদ্ধে সচেতনতা বাড়লেও বর্তমানে সেই উদ্যোগ প্রায় অনুপস্থিত। অসাধু ব্যবসায়ীদের সুযোগ কাজে লাগিয়ে খোলামেলা ভাবেই বিক্রি হচ্ছে পলিথিন ব্যাগ। বর্ষায় এসব ব্যাগ ড্রেন ও নালায় জমে সৃষ্টি করে জলাবদ্ধতা, নষ্ট হয় রাস্তা, আর ক্ষতিগ্রস্ত হয় পরিবেশ।
পলিথিন সহজে নষ্ট না হওয়ায় তা মাটি ও পানির গুণগত মান নষ্ট করে। পোড়ালে সৃষ্টি হয় বিষাক্ত কার্বন মনোক্সাইড, যা বাতাস দূষণ করে। শহরের ড্রেনেজ ব্যবস্থায় বাধা সৃষ্টি ছাড়াও, এসব পলিথিন প্লাস্টিক বর্জ্য হয়ে নদী-নালা, খাল-বিল হয়ে পৌঁছে যাচ্ছে সমুদ্রেও।
এইসব বর্জ্য সামুদ্রিক জীববৈচিত্র্যকে হুমকিতে ফেলছে। মাছের মাধ্যমে ক্ষতিকর উপাদান মানবদেহেও প্রবেশ করছে, যা ক্যান্সারসহ বিভিন্ন রোগের ঝুঁকি বাড়াচ্ছে।
তাই এখনই প্রয়োজন পলিথিন বর্জনের দৃঢ় পদক্ষেপ। আসুন, পলিথিনকে না বলি—পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করি।
ডিসেম্বর ৪, ২০২৫
জানু ১৬, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বরিশাল | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
নওগাঁ | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।