এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বজ্রপাত প্রতিরোধ, পরিবেশ সুরক্ষা এবং সামাজিক বনায়ন বিস্তারে তালগাছের চারা রোপণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে উপজেলার আলগী ইউনিয়নের কৈখালী-বিদ্যানন্দী সড়কের দুই পাশে এই কর্মসূচি বাস্তবায়ন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
কৃষি প্রণোদনার আওতায় আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় জাতের প্রায় ২০০টি তালগাছের চারা রোপণ করা হয়। সার্বিক তত্ত্বাবধান করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোল্লা আল-মামুন। কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মিজানুর রহমান।
ইউএনও মিজানুর রহমান বলেন, “তালগাছ শুধু সৌন্দর্য বৃদ্ধিই করে না, এটি বজ্রপাত প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের উদ্যোগ পরিবেশ সুরক্ষার জন্য অত্যন্ত সময়োপযোগী।”
কৃষি কর্মকর্তা মোল্লা আল-মামুন বলেন, “তালগাছ পরিবেশবান্ধব ও দীর্ঘস্থায়ী একটি বৃক্ষ। এটি ছায়া, ফল এবং নিরাপত্তা প্রদান করে। সফলভাবে বাস্তবায়নের জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও জনগণের সহযোগিতা প্রয়োজন।”
এ সময় উপস্থিত ছিলেন আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ম. ম. সিদ্দিক মিয়া, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, মোঃ বেলায়েত হোসেন, সাংবাদিক মামুনুর রশীদ, এ.টি.এম. ফরহাদ নান্নুসহ ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, দেশে প্রতিবছর বজ্রপাতে বহু প্রাণহানি ঘটে। এই প্রেক্ষাপটে তালগাছ রোপণের মতো কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
এপ্রিল ১৩, ২০২৬
জুলাই ৩০, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
কুমিল্লা | ৩০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩০ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।