এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর সদর উপজেলার কানাইপুর বর্ণমালা স্কুলে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে মৌসুমি ফল উৎসব। দেশীয় ফলের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বৃদ্ধি ও পুষ্টিগুণ সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে আয়োজিত এ উৎসবে অংশ নেয় শতাধিক শিক্ষার্থী।
শনিবার (২১ জুন) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের পরিচালক জাহিদুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাট্যকর্মী মো. শহীদ মোল্লা ও মাদ্রাসা শিক্ষক তারিকুল ইসলাম তারেক।
উৎসবে আম, জাম, কাঁঠাল, লিচু, ড্রাগন, আনারস, লটকন, পেয়ারা, কলাসহ প্রায় ২০ প্রজাতির দেশীয় মৌসুমি ফল প্রদর্শন ও পরিবেশন করা হয়। উৎসবে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক মিলে সকলে মেতে ওঠেন আনন্দঘন পরিবেশে।
আয়োজকরা জানান, প্রযুক্তিনির্ভর এই যুগে শিশুদের দেশীয় ফল সম্পর্কে জানানো এবং স্বাস্থ্যকর খাবারের প্রতি আগ্রহী করে তোলাই ছিল এ উৎসবের মূল উদ্দেশ্য। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে ফল বিতরণ করা হয়।
জুলাই ১২, ২০২৫
নভেম্বর ১১, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বরিশাল | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
নওগাঁ | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।