এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাগুরার মহম্মদপুরে মায়ের সঙ্গে অভিমান করে আফসানা ইসলাম জীদনী (১২) নামে এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার (২০ জুন) রাতে উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের মন্ডলগাতি গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে। নিহত আফসানা ওই গ্রামের মো. হাফিজার মোল্যার মেয়ে এবং পলাশবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।
পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় আফসানার সঙ্গে তার ছোট ভাই জিসানের (৫) মনোমালিন্য হয়। বিষয়টি জানতে পেরে মা তাকে রাগারাগি করেন। এতে অভিমান করে সে ঘরে গিয়ে পড়ার কথা বলে নিজের ব্যবহৃত ওড়না দিয়ে আড়ার সঙ্গে গলায় ফাঁস নেয়।
পরিবারের সদস্যরা জানায়, কিছুক্ষণ পর তাকে খাবারের জন্য ডাকলে কোনো সাড়া না পাওয়ায় ঘরে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। দ্রুত উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।
ডিসেম্বর ২৮, ২০২৫
সেপ্টেম্বর ২৫, ২০২৪
নভেম্বর ১৬, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নোয়াখালী | ৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ৫ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ৫ সেপ্টেম্বর, ২০২৬
ক্রিকেট | ৫ সেপ্টেম্বর, ২০২৬
যুক্তরাষ্ট্র | ৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।