নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

আব্দুল মজিদ মল্লিক, আত্রাই প্রতিনিধি, নওগাঁ
১১ মার্চ, ২০২৫ ৬:৫৭ পিএম
শেয়ার করুন:
নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

নওগাঁর আত্রাইয়ে নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে সামাজিক সচেতনতা তৈরি ও প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে সাধারণ ছাত্র সমাজের আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) সকাল ১১টায় উপজেলা মেইন গেইটের সামনে এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন সাবেক উপজেলা ছাত্র প্রতিনিধি মো. তারেক আহমেদ সম্রাট। তিনি বলেন, "নারী নির্যাতন ও ধর্ষণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমাদের সমাজ থেকে এই অপরাধ নির্মূল করতে সকলকে একযোগে কাজ করতে হবে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন ও দ্রুত বিচার নিশ্চিত করা জরুরি।"

এই অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে অংশগ্রহণ করে নারী নির্যাতনের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ জানান। মানববন্ধনে উপস্থিত ছিলেন মো. দেওয়ান মেহেদী, মো. সাহেদ সারওয়ার, মো. সোহাগ, ইশরাক জাহান জয় প্রমুখ।

এই আয়োজনের মাধ্যমে নারী নির্যাতন ও ধর্ষণের মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।