এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
১৯৭১ সালের ৮ই মে, মহান মুক্তিযুদ্ধ চলাকালে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় পাকিস্তানি হানাদার বাহিনী নির্মম গণহত্যা চালায়। এই দিনটিকে স্মরণ করে আজ বৃহস্পতিবার “১৯৭১ আমরা শহীদ পরিবার শহীদ স্মৃতি সংরক্ষণ কমিটি”র উদ্যোগে পালিত হয়েছে গণহত্যা দিবস।
এ উপলক্ষে সকালেই এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিটির কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ সাজ্জাদুল হক সাজ্জাদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা প্রবোধ কুমার সরকার (পি কে সরকার), জেলা কমিটির সাধারণ সম্পাদক অমর সাহা তপু, এবং বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সন্তান আব্দুল মান্নান, খবির উদ্দিন আহমেদ, জৈনুদ্দিন শিকদার, মানিক ফকির, সুশীল কুমার শিকদার, নারী মুক্তিযোদ্ধা চারুবালা প্রমুখ।
বক্তারা বলেন, "চরভদ্রাসনের গণহত্যা শুধু একটি অঞ্চল নয়, গোটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের অংশ। শহীদদের আত্মত্যাগ আমাদের প্রেরণা, যা নতুন প্রজন্মকে স্বাধীনতার মূল্য শিখতে সাহায্য করবে।"
অনুষ্ঠানে স্থানীয় শহীদ পরিবার ও মুক্তিযোদ্ধা সদস্যরাও অংশ নেন। তারা দিবসটির সরকারি স্বীকৃতি ও সংরক্ষণের দাবিও জানান।
ফেব্রু ২১, ২০২৫
সেপ্টেম্বর ১৬, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফুটবল | ২১ অক্টোবর, ২০২৬
জাতীয় | ২১ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৬
বিনোদন | ২১ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ২১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।