এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুষ্টিয়ার খোকসা উপজেলায় পুকুর থেকে জলমোটর উঠাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাসান মোল্লা (১৯) নামের এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার জয়ন্তী হাজরা ইউনিয়নের জয়ন্তী হাজরা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত হাসান মোল্লা ধোকড়াকোল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র এবং কালাম মোল্লার বড় ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, পরীক্ষার পর বাড়ি ফিরে হাসান নির্মাণকাজে শ্রমিকদের সহায়তা করছিল। কাজ শেষে সবাই চলে যাওয়ার পর সে পুকুর থেকে জলমোটর তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। স্থানীয় নারীরা সজ্ঞাহীন অবস্থায় তাকে পুকুর থেকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ৮টা ১৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার জাহিদুল ইসলাম জানান, হাসানকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে একজন পুলিশ কর্মকর্তা পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
হাসান মোল্লার অকাল মৃত্যুতে পরিবার, বিদ্যালয় ও এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। বাকরুদ্ধ হয়ে হাসপাতালে বসে ছিলেন শোকাহত বাবা কালাম মোল্লা। নিহতের দুই ছোট ভাই ও একটি বোন রয়েছে। হাসান ছিল পরিবারে সবচেয়ে বড় সন্তান।
ডিসেম্বর ৮, ২০২৪
জানু ১১, ২০২৫
জুন ৪, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নেত্রকোনা | ১৫ জুলাই, ২০২৬
ফরিদপুর | ১৫ জুলাই, ২০২৬
বাংলাদেশ | ১৫ জুলাই, ২০২৬
মাগুরা | ১৫ জুলাই, ২০২৬
মুন্সীগঞ্জ | ১৫ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।