এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দীর্ঘ আট বছর পর খাগড়াছড়ি জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় সংসদ। গতকাল বৃহস্পতিবার (১৫ মে) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।
দলীয় সূত্রে জানা যায়, আরিফ মোহাম্মদ জাহিদকে সভাপতি, সোহেল দেওয়ানকে সাধারণ সম্পাদক এবং বাপ্পি দাসকে সাংগঠনিক সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট এ আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন: সিনিয়র সহ-সভাপতি আনিসুল আলম মানিক। সহ-সভাপতি মেহেদী হাসান। যুগ্ম সম্পাদক মমিনুল ইসলাম, শাহিন আলম, সাইফুল ইসলাম ও সুইচিং হ্লা চৌধুরী। সহ-সাংগঠনিক সম্পাদক উক্যচিং মারমা ও মো. রনি। প্রচার সম্পাদক জাকির হোসেন জিকু। দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম। অর্থ সম্পাদক রুইম্রসাই মারমা। উপজাতি বিষয়ক সম্পাদক উক্যনু মারমা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১৮ সালে সর্বশেষ খাগড়াছড়ি জেলা ছাত্রদলের কমিটি গঠিত হয়েছিল। নবগঠিত কমিটির সভাপতি আরিফ মোহাম্মদ পূর্বে দীঘিনালা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। সাধারণ সম্পাদক সোহেল দেওয়ান ছিলেন খাগড়াছড়ি জেলা ছাত্রদলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ১৮ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৮ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৮ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।