এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি জুয়েল মৃধাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রবিবার (২৪ আগস্ট) ঢাকার নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে তাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়।
জুয়েল মৃধার বাড়ি ভান্ডারিয়া উপজেলার ৫ নং ধাওয়া ইউনিয়নে। জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে তার বিরুদ্ধে মোট ৫৭টি মামলা দায়ের হয়। এর মধ্যে ২০১৫ সালে অবরোধকালীন সময়ে বংশাল থানায় দায়ের হওয়া একটি মামলায় তিন বছর সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ডের সাজা দেন আদালত।
রবিবার সকালে তিনি ঢাকার সি এম এম কোর্টের ৯ নং আদালতে আত্মসমর্পণ করলে গ্রেফতার দেখিয়ে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। ওই মামলায় এর আগেই তার বিরুদ্ধে সাজা ঘোষণা করা হয়েছিল।
এদিকে জুয়েল মৃধার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ছাত্রদল নেতাকর্মীরা।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নেত্রকোনা | ১৫ জুলাই, ২০২৬
ফরিদপুর | ১৫ জুলাই, ২০২৬
বাংলাদেশ | ১৫ জুলাই, ২০২৬
মাগুরা | ১৫ জুলাই, ২০২৬
মুন্সীগঞ্জ | ১৫ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।