এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজশাহীর বাঘা উপজেলা সদরের একটি দোকান থেকে খাঁচায় বন্দী ২০০টি ঘুঘু উদ্ধার করে অবমুক্ত করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৭ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, আজাদ আলী নামে এক ব্যবসায়ী বিভিন্ন শিকারির কাছ থেকে ঘুঘু পাখি কিনে বিক্রি করতেন। গোপন সংবাদের ভিত্তিতে ওই দোকানে অভিযান চালিয়ে ৯টি খাঁচায় বন্দী ২০০টি ঘুঘু উদ্ধার করা হয়। খবর পেয়ে অভিযুক্ত ব্যবসায়ী দোকান থেকে পালিয়ে যান। তাৎক্ষণিকভাবে তাঁর বিরুদ্ধে মামলা করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত সব পাখি জনসমক্ষে অবমুক্ত করা হয়।
ইউএনও শাম্মী আক্তার বলেন, বন্যপ্রাণী কেনাবেচা আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের অপরাধের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং বাজার মনিটরিং অব্যাহত থাকবে। অভিযানে আরও দুই দোকানিকে বিভিন্ন অপরাধে জরিমানা করা হয়েছে। ভবিষ্যতেও এমন অভিযান চলমান থাকবে।
ফেব্রু ৪, ২০২৫
জুন ৫, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বরিশাল | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
নওগাঁ | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।