এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রোটারেক্ট ক্লাব অব কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ রোটা বর্ষের জন্য নতুন নির্বাহী বোর্ড ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অর্থনীতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাজমুস সাকিব এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ফার্মেসি বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. নাঈমুর রহমান।
শনিবার (৬ জুন) নির্বাচন কমিশনের প্রধান কমিশনার রোটারেক্ট (পিপি) মো. মাসুম বিল্লাহ এবং কমিশনের সদস্য রোটারেক্ট (পিপি) মো. আবিদুর রহমান ও রোটারেক্ট (পিপি) শেখ শাকিল আহমেদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই ফলাফল ঘোষণা করা হয়।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. নাঈমুর রহমান তাঁর প্রতিক্রিয়ায় বলেন, “সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়ায় আমি ক্লাবের সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি এই পদটিকে কেবল একটি দায়িত্ব হিসেবে নয়, বরং সবার আস্থার প্রতীক হিসেবে দেখছি। আমার প্রধান লক্ষ্য হবে ক্লাবের কার্যক্রমকে আরও সুসংগঠিত করা, সদস্যদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা এবং ক্লাবের উদ্যোগগুলোকে সবার কাছে কার্যকরভাবে পৌঁছে দেওয়া।”
ক্লাবের কার্যক্রম নিয়ে আশাবাদ ব্যক্ত করে সভাপতি নাজমুস সাকিব বলেন, “প্রতিষ্ঠালগ্ন থেকেই রোটারেক্ট ক্লাব অব কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা উন্নয়ন, সামাজিক সেবা এবং নেতৃত্বগুণের বিকাশে কাজ করে যাচ্ছে। আমরা বিশ্বাস করি, শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সার্বিক সহযোগিতায় এই রোটা বর্ষে আমরা সংগঠনের কার্যক্রমকে আরও সমৃদ্ধ ও গতিশীল করতে পারব। অতীতের সকল সাফল্যকে ছাড়িয়ে নতুন উচ্চতায় পৌঁছানোই আমাদের লক্ষ্য।”
উল্লেখ্য, রোটারি ক্লাব অব কুমিল্লা ইউনিভার্সিটির পৃষ্ঠপোষকতায় পরিচালিত ‘রোটারেক্ট ক্লাব অব কুমিল্লা বিশ্ববিদ্যালয়’ একটি সেবামূলক সংগঠন। শিক্ষার্থীদের নেতৃত্ব গঠন, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সামাজিক দায়বদ্ধতামূলক কর্মকাণ্ডে ক্লাবটি দীর্ঘদিন ধরে কাজ করে আসছে।
আগস্ট ৮, ২০২৫
সেপ্টেম্বর ৭, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ৭ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ৭ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ৭ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ৭ সেপ্টেম্বর, ২০২৬
হলিউড | ৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।