এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের চরভদ্রাসনে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ জুন) সকাল ১০টায় চরভদ্রাসন সরকারি কলেজ মাঠে ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীরা তাদের মেধা, সৃজনশীলতা ও দক্ষতার পরিচয় তুলে ধরে।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আজিজুর রহমান খান, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং অভিভাবকরা।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে প্রায় মাসব্যাপী বিভিন্ন ইভেন্টে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সংশ্লিষ্টরা মনে করেন, এ ধরনের আয়োজন কোমলমতি শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বরিশাল | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
নওগাঁ | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।