এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আমোদাবাদ দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা এবং সিংগারবিল বাজারের সুপরিচিত ব্যবসায়ী, “সুস্বাদু সাচ্চু পান ভান্ডার”-এর স্বত্বাধিকারী মোঃ সাচ্চু মিয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত ও বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগে গত ২৭ মে (বুধবার) দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর এই প্রয়াণে সিংগারবিল বাজারসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
আজ সকাল ১০টা ৩০ মিনিটে আমোদাবাদ দক্ষিণপাড়ায় মরহুমের নিজ বাড়ি সংলগ্ন মাঠে প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরবর্তীতে পত্তন ইউনিয়নের শিবির এলাকায় তাঁর পৈতৃক বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
স্থানীয়রা জানান, মোঃ সাচ্চু মিয়া দীর্ঘদিন ধরে অত্যন্ত সততা, আন্তরিকতা ও হাসিমুখে সিংগারবিল বাজারে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তাঁর দোকানটি কেবল একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানই ছিল না, বরং স্থানীয় মানুষের পারস্পরিক সৌহার্দ্য ও আড্ডার একটি প্রিয় মিলনস্থল ছিল। তাঁর বিনয়ী আচরণ, অমায়িক ব্যবহার এবং মানুষের প্রতি ভালোবাসার কারণে তিনি সবার কাছে অত্যন্ত শ্রদ্ধেয় ও প্রিয় ব্যক্তিত্ব ছিলেন।
তাঁর এই আকস্মিক বিদায়ের খবরে পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব এবং বাজারের ব্যবসায়ী মহলে শোকের আবহ বিরাজ করছে। একজন সৎ ব্যবসায়ী এবং মানবিক হৃদয়ের মানুষকে হারিয়ে সিংগারবিল বাজারের ব্যবসায়ী ও স্থানীয় সাধারণ মানুষ গভীরভাবে শোকাহত।
সিংগারবিল বাজার ব্যবসায়ী ও বাজার কমিটির পক্ষ থেকে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়েছে। সেই সঙ্গে মহান আল্লাহর দরবারে মরহুমের রুহের মাগফিরাত ও জান্নাতুল ফেরদৌস কামনা করে সকলের নিকট দোয়ার আবেদন জানানো হয়েছে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
আন্তর্জাতিক | ২৭ আগস্ট, ২০২৬
আন্তর্জাতিক | ২৭ আগস্ট, ২০২৬
নওগাঁ | ২৬ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২৬ আগস্ট, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ২৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।