জলঢাকায় “নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে শিক্ষকদের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা ও অনুষ্ঠিত হয়েছে
নীলফামারীর জলঢাকায় শিক্ষক কল্যাণ পরিষদের “নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মউশিক শিক্ষকদের ভূমিকা” শীর্ষক আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২০শে মে বুধবার সকালে পৌর শহরের দক্ষিণ কাজীরহাট মডেল সমজিদে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের উদ্দ্যোগে আয়োজিত সংবর্ধনা উপজেলা মউশিক কল্যাণ পরিষদের জেলা সভাপতি মাওলানা ইব্রাহীম খলীলের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানের উদ্বোধন করেন ইসলামিক ফাউন্ডেশন জলঢাকার ফিল্ড সুপারভাইজার মোঃ ফেরদৌস ইসলাম। অনুষ্ঠানে
প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ্ সালাফি।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস (হ্যাপী),উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোখলেছুর রহমান মাষ্টার, প্রেস ক্লাব সভাপতি আলহাজ্ব কামারুজ্জামান, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোয়াম্মার আল হাসান, সহকারী সেক্রেটারি এ.এ.এম মোজাহিদ মাসুম, মউশিক সাধারণ সম্পাদক রুহুল আমিন।
সভায় বক্তব্য রাখেন শিক্ষক কল্যান পরিষদের রবিউল ইসলাম, আবুল কালাম, নুরুজ্জামান খাঁন, শায়েখ আব্দুর রহমান, হালিমুর রহমান প্রমুখ।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন জলঢাকার ফিল্ড সুপারভাইজার মোঃ ফেরদৌস ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ্ সালাফি বলেন,
নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধ এবং সমাজ উন্নয়নে শিক্ষকদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিক্ষকদের দক্ষতা ও অবদান বৃদ্ধিতে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।তিনি বলেন মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রম পরিচালনার মাধ্যম শিক্ষা থেকে পিছিয়ে পড়া শিক্ষার্থীরা শিক্ষার সুযোগ পাচ্ছে। ইসলামিক নৈতিকতা ও ধর্মীয় মুল্যবোধ উন্নয়নের ক্ষেত্রে মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে দীর্ঘদিন ধরে। বিশেষ অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস (হ্যাপি) বলেন, বর্তমান সময়ে শিশুদের অতিরিক্ত মোবাইল ও ডিভাইসমুখী করে তোলা উচিত নয়। তাদের বাস্তবমুখী শিক্ষা, মানবিক মূল্যবোধ ও ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে, যাতে তারা দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখতে পারে।
তিনি আরও বলেন, বর্তমান প্রজন্মের অনেক শিশু-কিশোর ধীরে ধীরে নীতি-নৈতিকতার চর্চা থেকে দূরে সরে যাচ্ছে। একসময় শিশুদের মধ্যে বড়দের সম্মান করা, সালাম দেওয়া ও সামাজিক মূল্যবোধের চর্চা বেশি দেখা যেত, যা এখন অনেকটাই কমে এসেছে। এ বিষয়ে পরিবার, শিক্ষক ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
পরে নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ্ সালাফিকে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের নেতৃবৃন্দরা।
সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা ১১টি ইউনিয়নে মউশিক শিক্ষকবৃন্দরা উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মডেল কেয়ারটেকার মাওলানা আব্দুল আজিজ।
What's Your Reaction?
হাসানুজ্জামান সিদ্দিকী হাসান, জলঢাকা প্রতিনিধি, নীলফামারীঃ