এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
“অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন”এ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের নেছারাবাদে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদযাপিত হয়েছে।
বুধবার (২০ মে) সকালে নেছারাবাদ উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্টেশন প্রাঙ্গণে এসে শেষ হয়।
নেছারাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দত্ত। এছাড়া আরে উপস্থিত ছিলেন ফায়ার স্টেশনের ইনচার্জ মনিরুজ্জামান, ফায়ার লিডার সোহেল রানা, ফায়ার ফাইটার সদস্যবৃন্দ, উপজেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য এবং স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শোভাযাত্রা শেষে ফায়ার সার্ভিসের আধুনিক অগ্নিনির্বাপণ সরঞ্জাম ও বিভিন্ন ইকুইপমেন্ট প্রদর্শন করা হয়। এ সময় বক্তারা অগ্নিকাণ্ড ও দুর্যোগ মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে ফায়ার সার্ভিস কর্মকর্তারা বলেন, "জনগণের জানমাল রক্ষায় তারা সর্বদা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন। তবে সেবার মান আরও উন্নত করতে আধুনিক প্রযুক্তি ও প্রয়োজনীয় যন্ত্রপাতি সংযোজন জরুরি। তারা জনবল বৃদ্ধি, একটি সেকেন্ড কল গাড়ি এবং ধোঁয়ার মধ্যে নিরাপদে কাজ করার জন্য ব্রিদিং অ্যাপারেটাস সরবরাহের দাবি জানান।"
বক্তারা আরও বলেন, "পর্যাপ্ত সুরক্ষা সরঞ্জামের অভাবে অনেক সময় ধোঁয়ার মধ্যে কাজ করতে গিয়ে ফায়ার ফাইটাররা অসুস্থ হয়ে পড়েন। তাই দ্রুত এসব প্রয়োজনীয় সরঞ্জাম নিশ্চিত করার দাবি জানান তারা।"
জুন ২৯, ২০২৬
সেপ্টেম্বর ২৭, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ৯ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ৯ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ৯ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ৯ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ৯ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।