এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম শহীদ হামিদুর রহমান সাদমানের মা কাজী শারমিন আক্তার বর্তমান ছাত্র আন্দোলনের দুই শীর্ষ নেতা হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের প্রতি গভীর ক্ষোভ ও আক্ষেপ প্রকাশ করেছেন। তিনি অভিযোগ করেছেন, প্রয়োজনের সময় এই নেতারা ফোন ধরেন না এবং তার ছেলের কবরের পাশে দোয়া করতে আসার সময়টুকুও তাদের নেই।
বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় কুমিল্লা নগরীতে শহীদ সাদমানের পরিবারের সাথে সাক্ষাৎ করতে যান এনসিপি ঘোষিত কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী ও জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম। সেই সাক্ষাৎকালে কান্নাবিজড়িত কণ্ঠে এসব কথা বলেন শহীদ জননী।
কাজী শারমিন আক্তার বলেন, "হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম এখন আর আমাদের ফোন ধরেন না। আমরা প্রয়োজনে তাদের পাই না। আমার ছেলে জুলাই আন্দোলনে রক্ত দিয়েছে, আর তারা আজ অনেক বড় নেতা হয়ে গেছেন। কিন্তু আমার ছেলের কবর জিয়ারত করার সময় তাদের হয় না। এটি অত্যন্ত দুঃখজনক।"
শহীদ সাদমানের রক্তাক্ত রুমালটি হাতে নিয়ে তিনি আরও বলেন, "চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের রক্তের বিনিময়ে যারা পদ এবং ক্ষমতা পেয়েছেন, তাদের পেছনের ইতিহাস ভুলে যাওয়া উচিত নয়। কোনো এমপি বা মন্ত্রীর সন্তান দেশের জন্য শহীদ হয়নি, শহীদ হয়েছে সাধারণ ঘরের মেধাবী সন্তানরা। এই রক্তের ঋণ আমাদের শোধ করতে হবে।"
সাক্ষাৎকালে অ্যাডভোকেট তারিকুল ইসলাম শহীদ পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, "জুলাই বিপ্লবের চেতনাকে যারা ধারণ করে, তাদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। জুলাই সনদ বাস্তবায়ন না হলে শহীদদের স্বপ্ন পূরণ হবে না। বর্তমান সরকার জুলাই বিপ্লব নিয়ে টালবাহানা করছে। যদি এই সনদ বাস্তবায়ন না হয়, তবে ছাত্র-জনতা আবারো রাজপথে নামতে বাধ্য হবে।"
তিনি আরও যোগ করেন, "কুমিল্লার সাদমানের মতো সাহসী তরুণরাই স্বৈরাচারের পতন ঘটিয়েছে। আমি শহীদ পরিবারের দোয়া ও দায়িত্ব নিতে এখানে এসেছি। আমরা সবসময় আপনাদের পাশে থাকব।"
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা মহানগরের আহ্বায়ক আবু রায়হানসহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৩১ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩১ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৩১ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৩১ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ৩১ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।