এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের হামের সর্বশেষ আপডেট জানিয়েছে জেলা সিভিল সার্জন এর কার্যালয় আজ সকালে এক ইমেলের মাধ্যমে প্রতিষ্ঠানটি জানায় জানায়।
ফরিদপুর জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৮ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৭ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত জেলায় মোট হাম আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫২ জনে। এ সময়ে নতুন করে কোনো মৃত্যুর ঘটনা না ঘটলেও চলতি বছরে হাম আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১ জনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে।
প্রাপ্ত তথ্যে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি নতুন রোগী শনাক্ত হয়েছে বোয়ালমারী উপজেলায় ১০ জন। এছাড়া মধুখালী উপজেলায় ২ জন, ফরিদপুর জেনারেল হাসপাতালে ২ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। অন্য উপজেলাগুলোতে নতুন করে কোনো রোগী শনাক্ত হয়নি।
এদিকে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সর্বোচ্চ ৭৫ জন এবং ফরিদপুর জেনারেল হাসপাতালে ৩৪ জন হাম রোগী শনাক্ত হয়েছে। এছাড়া ফরিদপুর সদর উপজেলায় ৫ জন এবং চরভদ্রাসন উপজেলায় ২ জন আক্রান্ত হয়েছেন।
হাসপাতালভিত্তিক ভর্তি সংক্রান্ত তথ্যে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ফরিদপুর জেনারেল হাসপাতালে ২ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে দুই হাসপাতাল মিলিয়ে মোট ৪২ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৭ জন রোগী ছাড়পত্র পেয়েছেন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হাম প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ অব্যাহত রয়েছে। সচেতনতা বৃদ্ধি ও উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।
সেপ্টেম্বর ২৩, ২০২৪
এপ্রিল ১৮, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নোয়াখালী | ১৫ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৫ অক্টোবর, ২০২৬
ময়মনসিংহ | ১৫ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১৫ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১৫ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।