এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ছবি : সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জোটের শরিক ও সমমনা দলগুলোর জন্য আরও সাতটি আসন ছেড়ে দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বুধবার (২৪ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করেছেন। দলটির সিদ্ধান্ত অনুযায়ী, ছাড় দেওয়া এসব আসনে বিএনপি তাদের নিজস্ব কোনো প্রার্থী দেবে না, বরং শরিকদের পূর্ণ সমর্থন জোগাবে।
ঘোষিত তালিকা অনুযায়ী গণঅধিকার পরিষদের দুই শীর্ষ নেতা বিএনপির ছেড়ে দেওয়া আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। দলটির আহ্বায়ক নুরুল হক নুর মনোনয়ন পেয়েছেন পটুয়াখালী-৩ আসনে এবং সাধারণ সম্পাদক রাশেদ খান লড়বেন ঝিনাইদহ-৪ আসন থেকে।
গণঅধিকার পরিষদের নেতাদের পাশাপাশি শরিক দলের অন্য শীর্ষ নেতাদের জন্যও আরও পাঁচটি আসন ছেড়ে দেওয়া হয়েছে। এর মধ্যে বগুড়া-২ আসনে নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, ঢাকা-১২ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক এবং ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকিকে সমর্থন দিয়েছে বিএনপি। এছাড়া পিরোজপুর-১ আসনে জাতীয় পার্টির (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার এবং যশোর-৫ আসনে মুফতি রশিদ বিন ওয়াক্কাসের নাম ঘোষণা করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব, সাবেক প্রতিমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ কুমিল্লা-৭ আসনে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বিএনপি মহাসচিব জানান, জোটগত ঐক্যের স্বার্থে এবং নির্বাচনে বিজয়ের লক্ষ্যেই শরিকদের জন্য এই আসনগুলো ছেড়ে দেওয়া হয়েছে।
আগস্ট ১০, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বরিশাল | ২০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২০ আগস্ট, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ২০ আগস্ট, ২০২৬
মাদারীপুর | ২০ আগস্ট, ২০২৬
জাতীয় | ২০ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।