এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)- এর নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির অভিষেক সম্পন্ন হয়েছে অত্যন্ত উৎসবমুখর ও শৃঙ্খলাবদ্ধ পরিবেশে। আজ রাঙ্গামাটি প্রেস ক্লাবের হলরুমে অনুষ্ঠিত হয় এ অভিষেক অনুষ্ঠান।
রাঙামাটি জেলা পিসিএনপির সভাপতি সোলাইমান'র সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ও সংগঠনের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা।
অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিসিএনপি'র স্থায়ী কমিটির সদস্য রেজাউল করিম মাষ্টার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য নির্বাচিত কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মজিবর রহমান।
কাজী মজিব বলেন, পিসিএনপি শুধু সংগঠন নয়- এটি পার্বত্য অঞ্চলের সাধারণ মানুষের সাংবিধানিক অধিকার আদায়, শান্তি ও উন্নয়নের প্ল্যাটফর্ম।
নবনির্বাচিত মহাসচিব শাব্বির আহমেদ বলেন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে পিসিএনপি'কে আরও শক্তিশালী করে তোলা হবে। এ সময় তিনি পার্বত্য অঞ্চলের জটিল রাজনৈতিক বাস্তবতায় সংগঠনের ভারসাম্যপূর্ণ ভূমিকার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সদস্য অধ্যক্ষ আবু তাহের, শেখ আহমেদ রাজু, ফয়েজ আহমেদ, অ্যাডভোকেট পারভেজ তালুকদার, আব্দুল মজিদ, মাওলানা আবু বক্কর ছিদ্দিক, এম. রুহুল আমিন, মোঃ নাছির উদ্দীন, লোকমান হোসেন, শাহাদাত হোসেন, যুব পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুর হোসেন, ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি শাহাদাৎ হোসেন কায়েস, মহিলা পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোরশেদা আক্তারসহ সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে রাঙামাটি জেলা পরিষদের সদস্য হাবীব-ই-আযম, বান্দরবান জেলা পরিষদের সদস্য নাছির উদ্দিন, লোকমান হোসেন, শাহাদাৎ হোসেন ও রুহুল আমীন প্রমুখ উপস্থিত ছিলেন।
জানু ২৮, ২০২৫
সেপ্টেম্বর ১৭, ২০২৫
ফেব্রু ১২, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নেত্রকোনা | ১৫ জুলাই, ২০২৬
ফরিদপুর | ১৫ জুলাই, ২০২৬
বাংলাদেশ | ১৫ জুলাই, ২০২৬
মাগুরা | ১৫ জুলাই, ২০২৬
মুন্সীগঞ্জ | ১৫ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।