এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাঙ্গামাটির কাপ্তাইয়ে চন্দ্রঘোনা কেআরসি উচ্চ বিদ্যালয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ৪র্থ ও ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষা। শনিবার (২২ নভেম্বর) সকাল থেকে বিদ্যালয় প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে উঠেছিল। পরীক্ষায় অংশগ্রহণ করেন বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ১৫০ জন শিক্ষার্থী।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জানিয়েছেন, এই বৃত্তি পরীক্ষা কাপ্তাইয়ের শিক্ষার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছে। নিয়মিত এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক মনোভাব, মেধা বিকাশ এবং এলাকায় মানসম্মত শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুনাহার বেগম বলেন, “কেআরসি স্কুলে প্রথমবারের মতো বৃত্তি পরীক্ষা আয়োজন করতে পেরে আমি আনন্দিত। শিক্ষার্থীদের মেধা উন্নয়ন, শৃঙ্খলা এবং আত্মবিশ্বাস গঠনে এ পরীক্ষার ভূমিকা অপরিসীম। শিক্ষক সংকট কাটিয়ে এখন বিদ্যালয় পরিচালনা আরও সুসংগঠিত হয়েছে। অংশগ্রহণকারী সকল স্কুল, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের আন্তরিক ধন্যবাদ জানাই।”
শিক্ষাবিদ ও অভিভাবকরা এই উদ্যোগকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। তাদের মতে, কেআরসি উচ্চ বিদ্যালয়ের এই পদক্ষেপ এলাকার মানসম্মত শিক্ষার পথকে আরও সুদৃঢ় করবে। প্রথম বৃত্তি পরীক্ষার সফল আয়োজন কাপ্তাইয়ের শিক্ষা অঙ্গনে ইতিবাচক ধারা সৃষ্টি করেছে এবং ভবিষ্যতে আরও বড় উদ্যোগের প্রত্যাশা তৈরি করেছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নেত্রকোনা | ১৫ জুলাই, ২০২৬
ফরিদপুর | ১৫ জুলাই, ২০২৬
বাংলাদেশ | ১৫ জুলাই, ২০২৬
মাগুরা | ১৫ জুলাই, ২০২৬
মুন্সীগঞ্জ | ১৫ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।