এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাঙ্গামাটির কাপ্তাইয়ে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলা মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন। সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্রের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা, কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম, সিনিয়র সাংবাদিক মো. কবির হোসেন, কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের ম্যানেজার বিজয় মারমা প্রমুখ।
এ ছাড়া কাপ্তাই উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষকবৃন্দ, গণমাধ্যমকর্মী, এনজিও প্রতিনিধি এবং অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, “বাংলাদেশ সরকার দেশের সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে উপজেলা পর্যায়ে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ সেমিনার ও প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে।”
তারা আরও বলেন, এ উদ্যোগের মাধ্যমে কৃষি বিপণনে রোগমুক্ত বীজ উৎপাদন ও ব্যবহার, চাষাবাদ প্রক্রিয়ার উন্নয়ন, গবেষণাগারের সীমিত জায়গায় অধিক গাছ উৎপাদনসহ পরিবেশ রক্ষায় নানা উদ্যোগ গ্রহণ করা সম্ভব হবে। পাশাপাশি নিম, সাজিনা, বাসক, উন্নত চুলা, বায়োগ্যাস প্লান্ট তৈরি ও স্থাপন, স্থান নির্বাচন, প্রযুক্তি সম্প্রসারণ, বায়োগ্যাস রেসিডিউর ব্যবহার এবং প্লান্টের রক্ষণাবেক্ষণ বিষয়ে সচেতনতা বাড়বে।
সভায় বক্তারা এসব কার্যক্রমের পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।
সেপ্টেম্বর ১৪, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
জাতীয় | ১৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৫ অক্টোবর, ২০২৬
মধ্যপ্রাচ্য | ১৫ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।