এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজশাহীর বাগমারায় উপজেলা উন্নয়ন তহবিলের অব্যায়িত রাজস্ব আয় থেকে মেধাবী শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার। তিনি বাগমারার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪০ জন মেধাবী ছাত্রীদের মাঝে একটি করে সাইকেল তুলে দেন।
২০২৩-২৪ এবং ২০২৪-২৫ অর্থবছরের অব্যায়িত রাজস্ব অর্থের মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করার পাশাপাশি তাদের যাতায়াতের সুবিধার্থে এই সাইকেল বিতরণ করা হয়।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ডিসি কার্যালয়) বোরহান উদ্দিন অন্তর, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসান, প্রকৌশলী খলিলুর রহমান, কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
ফেব্রু ১৪, ২০২৫
ফেব্রু ১১, ২০২৫
মার্চ ৯, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
নওগাঁ | ৫ সেপ্টেম্বর, ২০২৬
ক্রিকেট | ৫ সেপ্টেম্বর, ২০২৬
ভারত | ৫ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ৫ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।