এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাগুরার মহম্মদপুরে এক গরু ব্যবসায়ীর উপর হামলা চালিয়ে ৪ লাখ ৬৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার (২০ জুন) রাত ১১টা ৩০ মিনিটের দিকে উপজেলার মুরাইল পশ্চিম খণ্ড গ্রামের কচাতলা এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যবসায়ীর নাম জয়নাল শেখ (৪০)। তিনি ওই গ্রামের মৃত আতিয়ার শেখের পুত্র।
আহত জয়নাল শেখ জানান, শুক্রবার তিনি নড়াইলের মাইজপাড়া গরুর হাটে গরু বিক্রি করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে মুরাইল কচাতলা এলাকায় পৌঁছালে একই এলাকার মৃত মধু মোল্যার ছেলে আতাউর, আব্দুর রউফ এবং মৃত মোসলেম মোল্যার ছেলে বাবু মোল্যার নেতৃত্বে কয়েকজন তার ওপর হামলা চালায়। তারা দেশীয় অস্ত্র দিয়ে তাকে মারধর করে এবং তার কাছে থাকা গরু বিক্রির নগদ ৪ লাখ ৬৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহত জয়নাল শেখ আরও জানান, হামলাকারীদের সঙ্গে তার জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ রয়েছে। পূর্ব শত্রুতার জেরে এই হামলা হয়েছে বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুর রহমান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নোয়াখালী | ৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ৫ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ৫ সেপ্টেম্বর, ২০২৬
ক্রিকেট | ৫ সেপ্টেম্বর, ২০২৬
যুক্তরাষ্ট্র | ৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।