এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরে দশ বছর বয়সী এক মানসিক ভারসাম্যহীন শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ন্যক্কারজনক ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে। গতকাল রবিবার দুপুরে ফরিদপুর সদরের অম্বিকাপুর ইউনিয়নে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিশুটির মামা বাদী হয়ে আজ সোমবার সকালে ফরিদপুর কোতয়ালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, রবিবার দুপুরে টাকার লোভ দেখিয়ে ১০ বছর বয়সী ওই শিশুটিকে একটি ইজি বাইকে করে অম্বিকাপুর ইউনিয়নের তছিমোল্লা ডাঙ্গী গ্রামের একটি নির্জন বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে শিশুটিকে ধর্ষণ করা হয়। এ সময় তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে।
এলাকাবাসী ওমর আলী (৪৮) ও মো. জুয়েল (২৪) নামের দুই ব্যক্তিকে ঘটনাস্থল থেকে আটক করে পুলিশে খবর দেয়। পরে ফরিদপুর কোতয়ালী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। গ্রেপ্তারকৃত ওমর আলীর বাড়ি চরমাধবদিয়া ইউনিয়নের রিয়াজ উদ্দিন মাতুব্বরের ডাঙ্গী গ্রামে এবং জুয়েলের বাড়ি ফরিদপুর শহরের আলীপুর প্রামাণিক পাড়া মহল্লায়।
ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, "প্রাথমিক তদন্তে জানা গেছে, ওমর আলী শিশুটিকে ধর্ষণ করেছে এবং জুয়েল তাকে এই কাজে সহায়তা করেছে। গ্রেপ্তারকৃত দুই আসামিকে আজ সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে।"
ওসি আরও জানান, ধর্ষণের শিকার শিশুটির শারীরিক পরীক্ষার জন্য তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।
জুন ২৬, ২০২৬
জুলাই ৮, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বরিশাল | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
নওগাঁ | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।