এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুষ্টিয়ার দৌলতপুরের আল্লারদর্গায় অবস্থিত ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) কোম্পানিতে কর্মরত ক্যানটিন (কনজিউমার/কনসেশন), অফিস কর্মচারী এবং ফিক্সড টেকনিশিয়ানদের চাকরি স্থায়ীকরণের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা চাকরির নিরাপত্তা নিশ্চিত করাসহ দীর্ঘদিন ধরে কর্মরত সকল কর্মচারীদের চাকরি অবিলম্বে স্থায়ী করার দাবি জানান। এ সময় তারা নিজেদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে বিভিন্ন স্লোগান দেন এবং দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
আন্দোলনকারীরা বলেন, বছরের পর বছর ধরে তারা এই বহুজাতিক প্রতিষ্ঠানে অত্যন্ত সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। কিন্তু দীর্ঘ কর্মজীবন পার করার পরও এখন পর্যন্ত তাদের স্থায়ী নিয়োগ দেওয়া হয়নি। ফলে তারা চাকরি ও অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্য দিয়ে দিনাতিপাত করছেন। এ অবস্থায় দ্রুত সময়ের মধ্যে তাদের চাকরি স্থায়ীকরণের কার্যকর উদ্যোগ গ্রহণের জোর দাবি জানান তারা।
এদিকে, একই দাবিতে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) কোম্পানিতে কর্মরত ঠিকাদারি ফিক্সড টেকনিশিয়ান (এক্স.টি) ও অফিস কর্মচারীরা তাদের চাকরি স্থায়ীকরণের এক দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন। 'সংগ্রামী এক্স.টি ট্র্যাক জোট ও অফিস কর্মচারীবৃন্দ'-এর ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে আন্দোলনরত কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
কর্মসূচিতে অংশগ্রহণকারী কর্মীরা জানান, তাদের এই ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে। একই সঙ্গে উদ্ভূত সংকট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত আলোচনার মাধ্যমে যৌক্তিক সমাধানের আহ্বান জানিয়েছেন তারা।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ৮ সেপ্টেম্বর, ২০২৬
ফুটবল | ৮ সেপ্টেম্বর, ২০২৬
বিনোদন | ৮ সেপ্টেম্বর, ২০২৬
বিনোদন | ৮ সেপ্টেম্বর, ২০২৬
ফুটবল | ৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।