এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ঢাকার ধামরাইয়ে উপমহাদেশের অন্যতম প্রাচীন ধর্মীয় উৎসব, ৪০০ বছরের ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল শুক্রবার (২৭ জুন)। উৎসবকে ঘিরে ধামরাই উপজেলায় চলছে সাজসজ্জা, নিরাপত্তা এবং আনন্দঘন প্রস্তুতির শেষ মুহূর্তের ব্যস্ততা।
প্রতিবছরের মতো এবারও ধামরাই যশোমাধব মন্দির থেকে শুরু হবে রথযাত্রা। ধামরাই উপজেলা পরিষদ সংলগ্ন রথখোলায় ইতোমধ্যেই চূড়ান্ত রূপ পেয়েছে বিশাল রথ। শ্রমিকরা দিনরাত এক করে শেষ করেছেন রথের সংস্কার ও সাজসজ্জার কাজ। এরই মধ্যে পরীক্ষামূলকভাবে রথের চাকা ও রশি পরীক্ষাও সম্পন্ন হয়েছে।
রথ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জাহাঙ্গীর আলম চৌধুরী। এ উপলক্ষে ধামরাই উপজেলা প্রশাসন, পৌরসভা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথভাবে নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে। রথ টানাকে কেন্দ্র করে থাকবে পর্যাপ্ত পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবকদের নিয়োজিত ব্যবস্থা।
যশোমাধব মন্দির পরিচালনা পর্ষদের যুগ্ম সাধারণ সম্পাদক নন্দ গোপাল সেন জানান, উৎসব সফল করতে প্রশাসনের সঙ্গে একাধিক বৈঠক করা হয়েছে। অন্য বছরের মতো এবারও কয়েক স্তরের নিরাপত্তা বলয়ে উৎসবমুখর পরিবেশে রথযাত্রা পালনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
ধামরাই ইউএনও মামনুন আহমেদ অনিক বলেন, “সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। সুন্দর ও শান্তিপূর্ণভাবে উৎসব আয়োজন নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।”
রথখোলা থেকে যাত্রাবাড়ী পর্যন্ত বিশাল শোভাযাত্রা শেষে আগামী ৫ জুলাই উল্টো রথযাত্রার মাধ্যমে পূজা ও আনুষ্ঠানিকতা শেষ হবে। উৎসব উপলক্ষে ধামরাইয়ে বসেছে এক মাসব্যাপী ঐতিহ্যবাহী মেলা। হিন্দু ধর্মাবলম্বীসহ সব ধর্মের মানুষের মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে পুরো এলাকাজুড়ে।
এই রথযাত্রা শুধু একটি ধর্মীয় আচার নয়, বরং এটি ধামরাইয়ের ইতিহাস-ঐতিহ্যের জীবন্ত প্রতীক হয়ে উঠেছে।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
পিরোজপুর | ৪ জুন, ২০২৬
নোয়াখালী | ৪ জুন, ২০২৬
জাতীয় | ৪ জুন, ২০২৬
জাতীয় | ৪ জুন, ২০২৬
জাতীয় | ৪ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।