এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর আত্রাইয়ে এক জুয়ার আসরে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করেছে সেনাবাহিনী। আটককৃতদের মধ্যে স্থানীয় বিএনপি ও যুবদলের শীর্ষ পর্যায়ের দুই নেতা রয়েছেন, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, রবিবার (৩ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাণীনগর সেনা ক্যাম্পের একটি চৌকস দল উপজেলার ভবানীপুর গ্রামের একটি জুয়ার আসরে ঝটিকা অভিযান চালায়। এসময় সেখান থেকে তিনজনকে হাতেনাতে আটক করা হয়।
আটককৃতরা হলেন, ভবানীপুর গ্রামের মৃত ইছব আলীর ছেলে ফারুক সরদার (৩৮), একই গ্রামের মৃত খয়ের আলীর ছেলে ও সাহাগোলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল সরদার (৪০) এবং মিরাপুর গ্রামের শমসের আলীর ছেলে ও সাহাগোলা ইউনিয়ন যুবদলের সভাপতি এরশাদ আলী (৪৩)।
অভিযানকালে তাদের কাছ থেকে ধারালো চাপাতি, চাকুসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর আটককৃতদের আত্রাই থানা পুলিশের কাছে সোপর্দ করে সেনাবাহিনী।
এ বিষয়ে আত্রাই থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ কাওছার আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, "সেনাবাহিনীর হাতে আটক তিনজনের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে তাদের নওগাঁ জেলহাজতে প্রেরণ করা হয়েছে।"
এই ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। জুয়া ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনীর এমন অভিযানকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
কুষ্টিয়া | ১৬ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৬ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১৬ আগস্ট, ২০২৬
রাজবাড়ী | ১৬ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।