এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাঙ্গামাটির কাপ্তাই ৪১ বিজিবি ব্যাটালিয়নের জোন কমান্ডারের সাথে স্থানীয় হেডম্যান ও কারবারীদের এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
রবিবার ( ২৪ ফেব্রুয়ারি) দুপুরের বিজিবির কনফারেন্স কক্ষে জোন কমান্ডার লেঃ কর্ণেল
কাওসার মেহেদী, সিগন্যালস্ এর সভাপতিত্বে হেডম্যান ও কারবারীদের মত বিনিমিয় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় ৩ জন স্থানীয় হেডম্যান এবং ০৮ জন কারবারী উপস্থিত ছিলেন। এছাড়াও, জোন উপ-অধিনায়ক এবং জোন স্টাফ অফিসারসহ অন্যান্য বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় জোন কমান্ডার আগত বিভিন্ন মৌজার হেডম্যান ও কারবারীদের সাথে কুশলাদি বিনিময়সহ তাদের খোঁজ-খবর নেন এবং বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করেন। জোন কমান্ডার বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ এর মাননীয় মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা ‘‘বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’’ এ মূলমন্ত্রকে সর্বদা সামনে রেখে ওয়াগ্গাছড়া জোন সাম্প্রদায়িক সম্প্রীতি ও নিরাপত্তা বজায় রাখার জন্য সর্বদাই অত্যন্ত সচেষ্ঠ এবং নিবেদিত। এ প্রেক্ষিতে জোন কমান্ডার আগত বিভিন্ন মৌজার হেডম্যান ও কারবারীদের নিজস্ব এলাকার নিরাপত্তা পরিস্থিতি উন্নতি এবং জনসচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের মাধ্যমে আর্থ সামাজিক অবস্থার উন্নতির জন্য অনুরোধ জানান। এছাড়াও সার্বক্ষনিক যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে অত্র জোন এলাকায় শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতকল্পে যথাযথ সহযোগিতা প্রদানের কথাও ব্যক্ত করেন। উক্ত মতবিনিময় সভায় জোন উপ-অধিনায়ক, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন ।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ঢাকা | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।