এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের কানাইপুরে মো. রাকিব (১১) নামের এক শিশু গতকাল শুক্রবার সকাল ৭টার পর থেকে নিখোঁজ রয়েছে। দুই দিন পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। ছেলেকে হারিয়ে উৎকণ্ঠায় দিন কাটছে তার পরিবারের।
নিখোঁজ রাকিবের বাবা ওহিদুল ইসলাম কানাইপুর ইউনিয়নের মৃগী এলাকার সংস্কার পোল্ট্রি ফার্মে কাজ করেন এবং স্ত্রী-সন্তান নিয়ে সেখানেই বসবাস করেন। পরিবারের সদস্যরা জানান, শুক্রবার সকালে হঠাৎ করেই রাকিব নিখোঁজ হয়ে যায়। সম্ভাব্য সব স্থানে খোঁজ করেও তাকে পাওয়া যায়নি।
সন্তানের খোঁজ না পেয়ে রাকিবের বাবা-মা এখন দিশেহারা। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কেউ যদি শিশুটির কোনো খোঁজ পান, তাহলে অনুগ্রহ করে ফরিদপুর কোতোয়ালি থানায় অথবা রাকিবের পিতা ওহিদুল ইসলামের মোবাইল নম্বরে (০১৯৫৯৩৫৫৪৬৮) যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।
সকলের প্রতি অনুরোধ—দয়া করে সংবাদটি শেয়ার করে শিশুটিকে খুঁজে পেতে সহায়তা করুন।
ফেব্রু ২৪, ২০২৬
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
আন্তর্জাতিক | ২৪ জুন, ২০২৬
ফুটবল | ২৪ জুন, ২০২৬
কক্সবাজার | ২৪ জুন, ২০২৬
বাংলাদেশ | ২৪ জুন, ২০২৬
ফুটবল | ২৪ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।