এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরে পাকা রাস্তার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে
ফরিদপুরের মাচ্চর ইউনিয়নের ধুলদি বাজারে মোসলেম শেখ এর বাড়ি হতে হাফিজুল শেখ এর বাড়ি পর্যন্ত প্রায় ১ কিলোমিটার রাস্তা পাকা করণের দাবিতে এ মানববন্ধন কর্মসূচি পালন করে তারা।
এ সময় বক্তারা বলেন, আমরা নিয়মিত জমির খাজনা পরিশোধ করে থাকি। এ গ্রামে প্রায় ৩০০ লোকের বাস। অথচ আমাদের চলাচলের কোন রাস্তা নাই বাচ্চাদের স্কুলে যাওয়া, অসুস্থ রোগীদের হাসপাতালে এনে চিকিৎসা নেওয়া, জীবন জীবিকা ও নিত্য প্রয়োজনীয় জিনিস আনা নেওয়া করা একেবারেই অসম্ভব। এছাড়া প্রায় এক কিলোমিটার পথ হেঁটে মহাসড়কে যেতে হয় এবং অল্প বৃষ্টিতে পানি জমে চলাচলের অযোগ্য হয়ে থাকে। ইতিপূর্বে স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারদের এই ব্যাপারে সহযোগিতা চাইলেও তারা বারবার প্রতিশ্রুতি দিয়ে কোন পদক্ষেপ নেন নাই। বিধায় আজ আমাদের মানববন্ধন কর্মসূচি করতে হচ্ছে।
বক্তারা অবিলম্বে রাস্তা নির্মাণ না হলে পরবর্তীতে আরও বড় কর্মসূচি করবেন বলে হুশিয়ারি ব্যক্ত করেন। এ সময় বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা মারুফ খান, আব্দুল বক্কার ,সোমা আক্তার, মোহাম্মদ রাজিব, রাজিবুল ও বাপ্পিসহ স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।
ডিসেম্বর ৯, ২০২৪
সেপ্টেম্বর ১২, ২০২৪
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
মেহেরপুর | ৮ আগস্ট, ২০২৬
জাতীয় | ৮ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ৮ আগস্ট, ২০২৬
ঢালিউড | ৮ আগস্ট, ২০২৬
ফুটবল | ৮ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।