এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনের নির্বাচনে স্বতন্ত্র জোটের প্রার্থী মনোনয়ন পেলেন নাজিরপুরের মেয়ে সুলতানা জেসমিন জুঁই। তিনি পিরোজপুরের নাজিরপুর উপজেলার সেখমাটিয়া ইউনিয়নের বুইচাকাঠী গ্রামের আব্দুল আজিজ হাওলাদারের মেয়ে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্রী সুলতানা জেসমিন জুঁই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি।
সোমবার (২০ এপ্রিল) নির্বাচন কমিশন সচিবালয়ের প্রেরিত এক পত্রের মাধ্যমে স্বতন্ত্র জোটের প্রার্থী হিসেবে তার মনোনয়ন চুড়ান্ত করা হয়।
স্বতন্ত্র জোটের পক্ষে কিশোরগঞ্জ -৫ আসনের সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ও ময়মনসিংহ -১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমর তার মনোনয়ন পত্রে স্বাক্ষর করেন।
সুলতানা জেসমিন জুঁই মনোনয়ন পাওয়ায় পিরোজপুরে বইছে আনন্দের জোয়ার। তার মনোনয়ন চুড়ান্ত হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন নেতাকর্মীরা অভিনন্দন জানিয়েছেন।
সুলতানা জেসমিন জুঁই তার ফেসবুক পোস্টে সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করে জানান, সকলের ভালোবাসা ও দোয়ায় আমি আপনাদের সকলের জুই। ইনশাআল্লাহ খুব শীঘ্রই সকলের মধ্যে এই আনন্দ ভাগাভাগি করে নিবো।
উল্লেখ্য, সুলতানা জেসমিন জুঁই, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথে নেতৃত্ব দিয়েছেন। তিনি বিগত দিনে মামলা, হামলা ও কারাবরন করেছেন। স্থানীয় রাজনৈতিক মহল মনে করেন এই সম্মান তার প্রাপ্য ছিল।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নীলফামারী | ৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৬ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ৬ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ৬ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।