এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সদরপুরে জ্বালানি তেল পাচারের ভিডিও করায় পাম্প মালিকের পালিত সন্ত্রাসীদের হাতে সাংবাদিক লাঞ্ছিত ও হামলার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে স্থানীয় গণমাধ্যমকর্মীরা। হামলার পর লিখিত অভিযোগ দিলেও পুলিশ ও প্রশাসন কোনো কার্যকর ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভে ফেটে পড়েছেন সাংবাদিকরা। এর প্রতিবাদে উপজেলা প্রশাসন, এসিল্যান্ড ও থানা কর্তৃপক্ষের সকল সংবাদ অনির্দিষ্টকালের জন্য বর্জনের ঘোষণা দিয়েছে উপজেলার পাঁচটি সাংবাদিক সংগঠন।
সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক জরুরি প্রতিবাদ সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সদরপুর উপজেলায় কর্মরত সকল প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন।
জানা গেছে, সম্প্রতি সদরপুর ফিলিং স্টেশনের মালিক মোহাম্মদ আলীর তেল পাচারের ভিডিও ধারণ করতে যান দৈনিক আমার সংবাদ-এর প্রতিনিধি তোফাজ্জেল হোসেন টিটু এবং দৈনিক ঢাকা প্রতিদিন ও জাগরণী টিভির সাংবাদিক আলমগীর হোসেন। এ সময় পাম্প মালিকের নির্দেশে একদল সন্ত্রাসী তাদের ওপর অতর্কিত হামলা চালায় এবং শারীরিক লাঞ্ছনা করে। এই ঘটনায় তাৎক্ষণিক ভুক্তভোগী সাংবাদিকরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এসিল্যান্ড কে বিষয়টি অবগত করেন। পরদিন সকালে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দ্বারস্থ হয়ে লিখিত অভিযোগ দিলেও রহস্যজনক কারণে এখন পর্যন্ত কোনো অপরাধীকে গ্রেপ্তার করা হয়নি।
সুধু তাই নয়, থানায় অভিযোগ দায়ের করতে গিয়েও থানা অভন্তরে পুলিশের সামনেই সন্ত্রাসী বাহীনি আবারো সাংবাদিকদের অপর হামলা চালানোর পরেও অদ্যবধি এই পর্যন্ত কাউকেই গ্রেফতার করেনি। বরং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বরাত দিয়ে অনেকে সাংবাদিকদের আপস করারও প্রস্তাব দিচ্ছেন বলেও ভুক্তভোগী সাংবাদিকরা জানিয়েছেন।
সদরপুর প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সদরপুর উপজেলা প্রেস ক্লাব ও বাংলাদেশ প্রেসক্লাব এর প্রতিষ্ঠাতা সভাপতি শিমুল তালুকদার, দৈনিক মানবজমিন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাব্বির হাসান, দৈনিক সমকাল,সাংবাদিক ফোরামের সভাপতি
আবুল বাসার মিয়া, দৈনিক ভোরের ডাক, সোবাহান সৈকত, দৈনিক আমার দেশ, মোঃ নুরুল ইসলাম,বাংলা টিভি প্রতিনিধি, সাঈদুর রহমান লাবলু, দৈনিক দিনকাল, প্রভাত কুমার সাহা, দৈনিক আমাদের সময়, মোঃ কবির হোসাইন, দৈনিক ইনকিলাব প্রমুখ।
বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, "পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা হবে আর প্রশাসন নীরব দর্শক হয়ে থাকবে—তা মেনে নেওয়া যায় না। সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতা ও প্রশাসনের গড়িমসির প্রতিবাদে আমরা আজ থেকে উপজেলা প্রশাসন, এসিল্যান্ড ও থানা কর্তৃপক্ষের কোনো সংবাদ প্রচার করব না।"
যতদিন না পর্যন্ত হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে, ততদিন এই বর্জন কর্মসূচি অব্যাহত থাকবে বলে সভায় হুঁশিয়ারি দেওয়া হয়। এ ঘটনায় স্থানীয় সুধী সমাজের মাঝেও ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
রাঙ্গামাটি | ১৬ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১৬ অক্টোবর, ২০২৬
ক্যাম্পাস | ১৬ অক্টোবর, ২০২৬
মাগুরা | ১৬ অক্টোবর, ২০২৬
মুন্সীগঞ্জ | ১৬ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।