এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ভোটার উদ্বুদ্ধকরণ ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার ফরিদপুরের এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ প্রশিক্ষণ কেন্দ্রে বাংলাদেশ সোসাইটি ফর দ্য চেঞ্জ অ্যান্ড অ্যাডভোকেসি নেক্সাস (বি-স্ক্যান) আয়োজিত “রাইজিং উইথ রাইটস: ভোটার এডুকেশন ফর পারসনস উইথ ডিজঅ্যাবিলিটিজ (ভিইপিডি)” প্রকল্পের আওতায় দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করা হয়। এতে মোট ২০ জন প্রতিবন্ধী ব্যক্তি অংশগ্রহণ করেন।
প্রকল্পটি ২০২৫ সালের অক্টোবর মাস থেকে শুরু হওয়া এবং মূল লক্ষ্য হলো বাংলাদেশের প্রতিবন্ধী ব্যক্তিদের ভোটাধিকার নিশ্চিত করা এবং তাদের রাজনৈতিক অংশগ্রহণ বৃদ্ধি করা। বর্তমানে এই উদ্যোগ ঢাকা, ফরিদপুর ও দিনাজপুর জেলায় বাস্তবায়িত হচ্ছে। এখানে প্রায় ৬ হাজার প্রতিবন্ধী মানুষকে ভোটার হিসেবে করণীয় সম্পর্কে সচেতন করা হবে।
আজকের কর্মশালায় উপস্থিত ছিলেন বি-স্ক্যান-এর নির্বাহী পরিচালক সালমা মাহবুব ও পরিচালক ইফতেখার মাহমুদ। পাশাপাশি স্থানীয় প্রতিবন্ধী ব্যক্তি সংগঠন (ওপিডি) গ্রাম উন্নয়ন সংস্থা (ভিডিও) এ উদ্যোগে সহযোগিতা করেছে। গ্রাম উন্নয়ন সংস্থা থেকে উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক বিপ্লব কুমার মালো এবং আইএফইএস-এর পক্ষ থেকে মনিটরিং এন্ড ইভালুয়েশন অফিসার নাসিরুল ইসলাম ও সিনিয়র প্রোগ্রাম অফিসার শাওনি ইমাম।
কর্মশালায় অংশগ্রহণকারীদের ভোট প্রদান প্রক্রিয়া, নির্বাচনী ব্যবস্থায় প্রবেশগম্যতা, নেতৃত্ব এবং জন ওকালতির দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়। আইএফইএস-এর প্রতিনিধিরাও এই সময় উপস্থিত ছিলেন।
বি-স্ক্যান ও আইএফইএস বিশ্বাস করে, এই প্রকল্পের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিরা তাদের সংবিধান প্রদত্ত ভোটাধিকার স্বাধীনভাবে, আত্মবিশ্বাস এবং মর্যাদার সঙ্গে প্রয়োগ করতে সক্ষম হবেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ৭ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ৭ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ৭ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।