এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের কবি জসিম উদ্দিন হলে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা-৩ বিভাগের উদ্যোগে এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বুধবার বিকেল ২টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফরিদপুর জেলার সদস্য সচিব সোহেল রানা।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক নিরব হাসান সুজন। বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ফারহান হাসান বর্ণ, যাবের বিন নুর, কেন্দ্রীয় সংগঠক মহিউদ্দিন নোবেলসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, একটি নতুন বাংলাদেশ গড়তে হলে গণতান্ত্রিক ও বৈষম্যবিরোধী ছাত্র সংগঠন গড়ে তুলতে হবে। শিক্ষাঙ্গনকে সন্ত্রাসমুক্ত রাখতে হবে এবং লেজুরবৃত্তি পরিহার করতে হবে।
তারা বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের স্বীকৃতি দিতে ‘জুলাই ঘোষণা’ জারি করা উচিত। ভবিষ্যতে ফরিদপুরে সংগঠনের ১০০ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলেও জানানো হয়।
জানু ২৪, ২০২৬
অক্টোবর ৩০, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নোয়াখালী | ২২ জুলাই, ২০২৬
নোয়াখালী | ২২ জুলাই, ২০২৬
ফেনী | ২২ জুলাই, ২০২৬
নোয়াখালী | ২২ জুলাই, ২০২৬
নোয়াখালী | ২২ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।