এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের ভাঙ্গায় ১৫ কেজি গাঁজা সহ কথিত দুই নারী সাংবাদিককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকেলে উপজেলায় ঢাকা- খুলনা মহাসড়কের মুনসুরাবাদ বাসস্ট্যান্ড থেকে একটি গাড়ি তল্লাশি চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে বরগুনার বেতাগীর দক্ষিণ ভোলানাথপুর গ্রামের আসিফ মল্লিকের স্ত্রী সামিরা শীতল তুবা। এবং বাগেরহাটের কচুয়ার সোহাগ মিয়ার স্ত্রী মারিয়া। দুজনের বয়স ১৯ থেকে ২১ বছরের মধ্যে।
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ মোকসেদুর রহমান জানান,গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে সন্দেহজনক গাড়িটি তল্লাশি চালিয়ে ১৫ কেজি গাঁজা সহ তাদের গ্রেফতার করা হয়। এ সময় গাড়িটি জব্দ করা হয়।
এ ঘটনায় মঙ্গলবার সকালে আইনগত প্রক্রিয়া শেষে গ্রেফতাকৃতদের জেলহাজতে প্রেরণ করা হবে বলেও জানান।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
পাবনা | ২৩ জুন, ২০২৬
মুন্সীগঞ্জ | ২৩ জুন, ২০২৬
বরিশাল | ২৩ জুন, ২০২৬
নওগাঁ | ২৩ জুন, ২০২৬
ফরিদপুর | ২৩ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।