এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
খাগড়াছড়ির জ্যেষ্ঠ সাংবাদিক জীতেন বড়ুয়ার নিঃশর্ত মুক্তি এবং দেশজুড়ে কর্মরত গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিতকরণের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ ও মানববন্ধনের ডাক দেওয়া হয়েছে।
আগামীকাল সোমবার (৮ জুন) সকাল ১১:০০ টায় রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটকের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। রাঙামাটি সাংবাদিক ইউনিয়ন (আরজেইউ) ও রাঙামাটি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়েছে।
কর্মসূচিটি সফল করতে রাঙামাটিতে কর্মরত সকল প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন সংবাদমাধ্যমের সাংবাদিকদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য আয়োজকদের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
এদিকে, এই কর্মসূচি সফল করার লক্ষ্যে আজ রবিবার (৭ জুন) টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে একটি প্রস্তুতি সভা সম্পন্ন হয়েছে। সভায় সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।
সভা শেষে সংগঠনের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জরুরি সভায় উপস্থিত হয়ে কর্মসূচিকে বেগবান করার জন্য সকল সদস্যের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। একই সঙ্গে আগামীকালের মানববন্ধনে বিপুলসংখ্যক গণমাধ্যমকর্মীর উপস্থিতি আশা করছেন সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় তারা গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং উপস্থিত সবার সুস্বাস্থ্য কামনা করেন।
ফেব্রু ১৯, ২০২৫
ফেব্রু ৪, ২০২৫
মে ১৬, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২৩ জুলাই, ২০২৬
ফুটবল | ২৩ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২৩ জুলাই, ২০২৬
কুষ্টিয়া | ২৩ জুলাই, ২০২৬
ভারত | ২৩ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।