এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাংগি ইউনিয়নের শ্রীরামদিয়া গ্রামে মিথ্যা মামলা দিয়ে এক ব্যক্তিকে জেলে পাঠিয়ে তার জমির গাছ জোরপূর্বক কেটে নেওয়ার অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, সামিম ফকিরের বিরুদ্ধে এমন অভিযোগ এনেছেন ভুক্তভোগী ময়ন ফকিরের পরিবার। ময়ন ফকিরকে মিথ্যা মামলায় জেলে পাঠানোর সুযোগে তার জমির গাছ কেটে নেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে।
এ ঘটনায় ময়ন ফকিরের ছেলে সবেদ আলী ফকির বাদী হয়ে ১০ এপ্রিল নগরকান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অন্যদিকে, মিন্টু ফকিরের স্ত্রী রিখা বেগম দাবি করেন, উক্ত জমির বৈধ মালিক তিনি এবং জমির সকল কাগজপত্র তার কাছে রয়েছে। তিনি জানান, তার জমির গাছ কাটতে গেলে তারা বাধা প্রদান করেন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি নিয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
জুলাই ২৫, ২০২৫
মার্চ ৩১, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২৭ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ২৭ আগস্ট, ২০২৬
মাগুরা | ২৭ আগস্ট, ২০২৬
মাদারীপুর | ২৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।