এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা। “দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (১৯ জুন) বেলা ১২টার দিকে ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মেলার উদ্বোধন করা হয়।
মেলার উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও ফরিদপুর পৌরসভার প্রশাসক চৌধুরী রওশন ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সোহরাব হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আজম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. শাহাদুজ্জামান, জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও এনজিও সংস্থার কর্মকর্তাবৃন্দ।
আয়োজকরা জানান, দেশীয় প্রজাতির ফল সম্পর্কে সাধারণ মানুষকে জানানো এবং ফলের পুষ্টিগুণ সম্পর্কে সচেতনতা তৈরিই এই মেলার মূল উদ্দেশ্য। মেলা ঘিরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে যাতে তারা দেশীয় ফল ও ফলচাষ সম্পর্কে আগ্রহী হয় এবং ভবিষ্যতে ফলজ গাছ রোপণে উদ্বুদ্ধ হয়।
মেলাটি প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে এবং আগামী শনিবার (২১ জুন) পর্যন্ত চলবে।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
হলিউড | ২৩ জুন, ২০২৬
সিলেট | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
রাজনীতি | ২৩ জুন, ২০২৬
বিনোদন | ২৩ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।