এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলায় এক চাকরিজীবীর বাড়িতে জানালার গ্রিল কেটে ডাকাতির পর, গৃহকর্তার স্ত্রী ও তাঁর দশম শ্রেণি পড়ুয়া মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এই বর্বর ঘটনার পর পুলিশ ও স্থানীয় জনতার যৌথ অভিযানে জড়িত সন্দেহে ছয়জনকে আটক করা হয়েছে। বর্তমানে ভুক্তভোগী স্কুলছাত্রীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সোমবার (৮ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার পূর্ব বড়ভেওলা ইউনিয়নের সিকদারপাড়া ডলনিরঘোনা এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গভীর রাতে ৮ থেকে ১০ জনের একটি সশস্ত্র ডাকাত দল ওই বাড়ির জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। ডাকাতরা প্রথমে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে। এরপর একপর্যায়ে বাড়িতে থাকা মা ও মেয়েকে জিম্মি করে সংঘবদ্ধ ধর্ষণ ও পাশবিক নির্যাতন চালিয়ে পালিয়ে যায়।
পরে স্বজনরা রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় মা-মেয়েকে উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। স্কুলছাত্রীর মামা জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাঁর ভাগনিকে বর্তমানে আইসিইউতে রাখা হয়েছে এবং তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
খবর পেয়ে চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার অভিজিৎ দাশসহ থানা পুলিশের একাধিক দল ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে। মাতামুহুরী পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে, এই লোমহর্ষক ঘটনার পর স্থানীয় জনতা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে। মঙ্গলবার ভোর থেকে সকাল পর্যন্ত চিরুনি অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত সন্দেহে ছয়জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন—মাতামুহুরী উপজেলার ডলুনিঘোনা এলাকার রেজাউল করিম (৩৬), তোফাজ্জল হোসেন ওরফে বাবু (২৩) ও তাঁর ভাই কেফায়েত হোসেন ওরফে পুইত্যা (২৭), মোহাম্মদ তানজিদ (২৪), সাহারবিল ইউনিয়নের কদ্দাছড়া এলাকার মেহেদী হাসান (২৪) এবং কোরালখালী এলাকার মোহাম্মদ তারেক (২৬)।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ তৎপরতা শুরু করে। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় অভিযান চালিয়ে সন্দেহভাজন ছয়জনকে আটক করা হয়েছে। এই ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি জড়িত অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এলাকায় বাড়ছে ডাকাতি, জনমনে আতঙ্ক:
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, একই রাতে আনুমানিক ১টার দিকে কদ্দার ছড়া এলাকায় এক প্রবাসীর বাড়ি থেকেও ডাকাত দল প্রায় ১০ লাখ টাকার স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে নিয়ে যায়। এর আগে ঈদুল আজহার আগের দিন অলির বাপের পাড়ায় চিকিৎসক জাফর আলমের বাড়িতে চুরি এবং পরবর্তীতে পুলিশ পরিচয়ে ডাকাতির চেষ্টার ঘটনা ঘটে।
এলাকাবাসীর অভিযোগ, এলাকায় একটি সংঘবদ্ধ 'গ্রিল কাটা' ডাকাত চক্র বেশ সক্রিয় হয়ে উঠেছে। একের পর এক চুরি-ডাকাতি ও ধর্ষণের মতো নৃশংস ঘটনার কারণে বর্তমানে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে চরম নিরাপত্তাহীনতা ও তীব্র আতঙ্ক বিরাজ করছে।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ৯ জুন, ২০২৬
বাংলাদেশ | ৯ জুন, ২০২৬
ফরিদপুর | ৯ জুন, ২০২৬
রাঙ্গামাটি | ৯ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।