এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) নুরুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম, এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সুধীজন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার্থীদের জ্ঞানচর্চা ও উদ্ভাবনী চিন্তাকে বিকশিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে বিজ্ঞানমনস্ক করে তুলতে সহায়ক হবে।
উপজেলা প্রশাসন, নগরকান্দা এর আয়োজনে অনুষ্ঠিত এ বিজ্ঞান মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প ও গবেষণাধর্মী কাজ প্রদর্শন করে।
শেষে মেলার সফলতা কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
ডিসেম্বর ১২, ২০২৫
এপ্রিল ৪, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নেত্রকোনা | ১৫ জুলাই, ২০২৬
ফরিদপুর | ১৫ জুলাই, ২০২৬
বাংলাদেশ | ১৫ জুলাই, ২০২৬
মাগুরা | ১৫ জুলাই, ২০২৬
মুন্সীগঞ্জ | ১৫ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।