এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১১টায় উপজেলার কুট্টাপাড়া মোড়ে ঢাকা-সিলেট মহাসড়কে এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন শেষে একটি প্রতিনিধিদল সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশারফ হোসাইনের কাছে স্মারকলিপি প্রদান করে।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সরাইল উপজেলা চিকিৎসা সেবার ক্ষেত্রে অবহেলিত। ব্রাহ্মণবাড়িয়া সদরে একাধিক হাসপাতাল থাকলেও সরাইল-আশুগঞ্জ-নাসিরনগর-বিজয়নগরসহ আশপাশের প্রায় ১৫ লাখ মানুষ চিকিৎসার জন্য ব্যাপক ভোগান্তি পোহাচ্ছেন।
তাঁরা জানান, ভৌগোলিকভাবে সরাইল ও ব্রাহ্মণবাড়িয়া সদরের মধ্যবর্তী স্থানে বিশ্বরোড চত্বর অবস্থিত, যা ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কের সংযোগস্থল। এখানে মেডিকেল কলেজ হলে যাতায়াত সহজ হবে এবং পার্শ্ববর্তী উপজেলা ও জেলার মানুষও উপকৃত হবেন।
সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিছুল ইসলাম ঠাকুরের সভাপতিত্বে এবং উপজেলা কৃষকদলের আহ্বায়ক মশিউর রহমান মাস্টারের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আজমল হোসেন ছুটন, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান পলাশ, সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী, সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার, উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সুফিয়ান সিদ্দিকী, উপজেলা জাসাসের আহ্বায়ক আহসানুল করিম রিপন ঠাকুর প্রমুখ।
উল্লেখ্য, গত ৩ আগস্ট অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ ব্রাহ্মণবাড়িয়ায় একটি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগমকে একটি ডিও লেটার প্রদান করেন।
স্থানীয়রা আশা করছেন, শিগগিরই এর অনুমোদন মিলবে এবং ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি মেডিকেল কলেজ স্থাপনের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবে রূপ নেবে।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ৫ জুন, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ৫ জুন, ২০২৬
বরিশাল | ৫ জুন, ২০২৬
ঢাকা | ৫ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।