এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ক্রিকেট দলের খেলোয়াড়দের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন। শুক্রবার সকালে সেনাবাহিনীর জোন মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরণ করেন জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. খাদেমুল ইসলাম।
অনুষ্ঠানে তরুণ ক্রিকেটারদের হাতে ব্যাট, বল, স্টাম্পসহ বিভিন্ন ক্রীড়া সরঞ্জাম তুলে দেওয়া হয়। সরঞ্জাম পেয়ে খেলোয়াড়রা নিয়মিত অনুশীলনের মাধ্যমে দক্ষ ক্রিকেটার হিসেবে গড়ে ওঠার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রধান অতিথির বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল মো. খাদেমুল ইসলাম বলেন, “তরুণ প্রজন্মকে সঠিক পথে রাখার অন্যতম উপায় খেলাধুলা। পাহাড়ি অঞ্চলের ক্রীড়াবিদদের সম্ভাবনা বিকাশে সেনাবাহিনী দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে।” তিনি আরও জানান, ভবিষ্যতে স্থানীয় ক্রীড়া উন্নয়নে এ ধরনের উদ্যোগ আরও বাড়ানো হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার (জি–টু–আই) কাজী মোস্তফা আরেফিন, খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য মাহাবুব আলম, জেলা ক্রীড়া কর্মকর্তা হারুন অর রশিদসহ সেনাবাহিনীর বেশ কয়েকজন কর্মকর্তা ও স্থানীয় ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, এ উদ্যোগ জেলার তরুণ খেলোয়াড়দের খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি করবে এবং আগামী দিনে জাতীয় পর্যায়ে দক্ষ খেলোয়াড় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
মাদারীপুর | ২২ জুলাই, ২০২৬
বান্দরবান | ২২ জুলাই, ২০২৬
রাজনীতি | ২২ জুলাই, ২০২৬
রাজনীতি | ২২ জুলাই, ২০২৬
রাজনীতি | ২২ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।