এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর আত্রাই উপজেলায় দীর্ঘদিন শূন্য থাকা সহকারি কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড পদে নতুন কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন মো: নূরে আলম সিদ্দিক। তিনি ৪০তম বিসিএস-এর মাধ্যমে প্রশাসন ক্যাডারে যোগদান করেন এবং গাইবান্ধা জেলার সন্তান।
উপজেলার এসিল্যান্ডের পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তার পদটিও দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছেন রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান। নতুন এসিল্যান্ডকে যোগদানের দিন বৃহস্পতিবার (২৮ আগস্ট) ফুল দিয়ে বরণ করে নেন তিনি।
যোগদানকালে মো: নূরে আলম সিদ্দিক বলেন, “ভূমি অফিসকে দুর্নীতি ও হয়রানিমুক্ত করে সাধারণ মানুষের আস্থার জায়গায় রূপান্তরিত করতে কাজ করব। কেউ যেন ভোগান্তিতে না পড়ে, সেটিই হবে আমার মূল লক্ষ্য।” তিনি আরও জানান, অতীতে কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর কারণে যে নেতিবাচক ধারণা সৃষ্টি হয়েছে, তা দূর করে একটি সেবামূলক ভূমি অফিস গড়ে তুলতে তিনি সর্বস্তরের সহযোগিতা চান।
স্থানীয়দের প্রত্যাশা, নতুন এসিল্যান্ডের যোগদানের মধ্য দিয়ে আত্রাই উপজেলার ভূমি সেবায় নতুন দিগন্তের সূচনা হবে।
এপ্রিল ৪, ২০২৫
জুলাই ৩, ২০২৪
এপ্রিল ২৫, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ৫ জুন, ২০২৬
নওগাঁ | ৫ জুন, ২০২৬
মুন্সীগঞ্জ | ৫ জুন, ২০২৬
ফরিদপুর | ৫ জুন, ২০২৬
ফরিদপুর | ৫ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।