এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের মধুখালীতে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবু রাসেল। বুধবার (৯ জুলাই) সন্ধ্যায় মধুখালী প্রেসক্লাব মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মোঃ মনিরুজ্জামান মৃধা মন্নু এবং সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মফিজুর রহমান মুবিন।
এছাড়াও সভায় বক্তব্য দেন প্রেসক্লাবের সহ-সভাপতি মতিয়ার রহমান মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রমজান আলী বিশ্বাস, অর্থ সম্পাদক সালেহীন সোয়াদ সাম্মি, প্রচার সম্পাদক আবির হোসেন আবু।
সভায় আরও উপস্থিত ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক মানিক শিকদার, দপ্তর সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক রাজিব হোসেন, কার্যকরী সদস্য এস এম সজীব রানা, শাহরিয়ার সিকদার, গৌতম বিশ্বাস, ইদ্রিস আলী, বিপ্রজিত বিশ্বাস, হৃদয় শীল, রিফাত হোসেন, নাজমুল হোসেন, অসীম কুমার দত্ত, পার্থ রায় ও শেখ সালমান আহমেদসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।
মতবিনিময় সভায় ইউএনও মোঃ আবু রাসেল সাংবাদিকদের উদ্দেশে বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের অসঙ্গতি দূর করতে পারেন। প্রশাসন সব সময় চায় সাংবাদিকদের সহযোগিতায় একটি দুর্নীতিমুক্ত, কল্যাণমুখী ও গণমুখী প্রশাসন গড়ে তুলতে। সাংবাদিকদের লেখনীর প্রভাব অনেক গভীর, তাই তথ্য যাচাই করে দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ পরিবেশন করবেন।”
তিনি আরও বলেন, “যেকোনো জনকল্যাণমূলক কাজে সাংবাদিকদের সক্রিয় ভূমিকা প্রশংসনীয়। উপজেলা প্রশাসন প্রেসক্লাবের সাথে সুসম্পর্ক বজায় রেখে পারস্পারিক সহযোগিতায় কাজ করতে আগ্রহী।”
ইউএনও সকল সাংবাদিকদের পাশে থাকার আশ্বাস দিয়ে বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় মধুখালীকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৭ সেপ্টেম্বর, ২০২৬
বিনোদন | ৭ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।