এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামে জমি থেকে শসা চুরিকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১০ জুন) সকাল ৮টা থেকে শুরু হয়ে প্রায় চার ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলে। এতে শতাধিক নারী-পুরুষ আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রীঘর গ্রামের সরকার বাড়ির জুয়েল নামের এক ব্যক্তি তার জমিতে শসা চাষ করেছিলেন। দুই দিন আগে সেই জমি থেকে শসা চুরির অভিযোগ ওঠে বড়বাড়ির মির জালালের ছেলে হৃদয়ের বিরুদ্ধে। এ নিয়ে সোমবার রাতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয় এবং হাতাহাতির ঘটনা ঘটে।
পরদিন সকালে এ ঘটনার জেরে দুই পক্ষ দেশীয় অস্ত্র—টেঁটা, বল্লম ও লাঠিসোঁটা—নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ খায়রুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শসা চুরিকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন তৎপর রয়েছে।
স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে এবং আহতদের অনেকেই বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে।
জুন ৮, ২০২৪
অক্টোবর ৭, ২০২৪
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।