এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর সরকারি তিতুমীর বাজার নিউমার্কেটের সামনের এলাকা থেকে অবৈধ হকার উচ্ছেদ ও যানজটমুক্ত পরিবেশ নিশ্চিত করার দাবিতে স্মারকলিপি প্রদান করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। সোমবার (৩০ জুন) এ দাবিতে তারা জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং পৌরসভা প্রশাসকের বরাবর পৃথকভাবে স্মারকলিপি জমা দেন।
স্মারকলিপি প্রদান শেষে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এক সংক্ষিপ্ত সভার আয়োজন করা হয়। সভায় বক্তব্য রাখেন নিউমার্কেটের ব্যবসায়ী আবুল কালাম আজাদ বাদশাহ, মোশাররফ হোসেন হুমায়ুন ও রেজাউল করিমসহ আরও অনেক ব্যবসায়ী।
বক্তারা বলেন, ফরিদপুর সরকারি তিতুমীর বাজার জেলার একটি ঐতিহ্যবাহী বাণিজ্যিক কেন্দ্র। প্রতিদিন হাজার হাজার ক্রেতা এখানে আসেন কেনাকাটায়। কিন্তু নিউমার্কেট সংলগ্ন ফুটপাথ ও রাস্তা দখল করে গড়ে ওঠা অবৈধ দোকান ও হকারদের কারণে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। বিশেষ করে বেইলী ব্রিজ থেকে জনতা ব্যাংকের মোড় হয়ে ফলপট্টি হয়ে থানা রোড পর্যন্ত চলাচলে ভয়াবহ প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে।
তারা অভিযোগ করেন, ফুটপাত দখলের কারণে সাধারণ জনগণের চলাচলে বিঘ্ন ঘটছে। বিশেষ করে নারীরা পথে ইভটিজিং, পার্স ছিনতাই ও বিভিন্ন ধরনের হয়রানির শিকার হচ্ছেন। ক্রমাগত এই অবৈধ দোকান বাড়তে থাকায় জনসাধারণ ও ব্যবসায়ীরা চরম দুর্ভোগে পড়েছেন। নিয়মিত বেচাকেনায় ভাটা পড়ছে, যার ফলে আর্থিক ক্ষতিও গুণতে হচ্ছে ব্যবসায়ীদের।
বক্তারা বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে অবৈধ হকার উচ্ছেদের মাধ্যমে জনসাধারণের চলাচলের পথ ও ব্যবসায়ী পরিবেশ স্বাভাবিক না করা হলে তারা বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবেন। কর্মসূচির অংশ হিসেবে এদিন সকালে নিউমার্কেটের দোকানপাট বন্ধ রেখে ব্যবসায়ীরা প্রতিবাদ জানান।
মে ১৯, ২০২৬
সেপ্টেম্বর ২৫, ২০২৫
আগস্ট ২৫, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ক্রিকেট | ২১ জুলাই, ২০২৬
সাতক্ষীরা | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
বান্দরবান | ২১ জুলাই, ২০২৬
জাতীয় | ২১ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।