এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে ১ম থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের শিখন মান যাচাই সংক্রান্ত টুলস ব্যবহারে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ফরিদপুর সদর উপজেলায় অনুষ্ঠিত হয়েছে চাহিদাভিত্তিক সাব-ক্লাস্টার প্রশিক্ষণ।
শনিবার (১৪ জুন) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কানাইপুর ইউনিয়নের সাইবারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে কানাইপুর ক্লাস্টারের আওতাধীন ৬টি বিদ্যালয়ের মোট ২৮ জন শিক্ষক অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের উপস্থিতি ছিলো প্রাণবন্ত, উৎসাহী ও শৃঙ্খলাপূর্ণ। প্রশিক্ষণে মূলত শিখন মান পরিমাপের জন্য ব্যবহৃত বিভিন্ন টুলস নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।
এতে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন ফরিদপুর সদর উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা উজ্জ্বল কুমার বিশ্বাস ও ফুসরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ হাসান আহমেদ।
স্থানীয় শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে এ ধরনের প্রশিক্ষণ শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ৯ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ৯ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৯ আগস্ট, ২০২৬
পাবনা | ৯ আগস্ট, ২০২৬
জাতীয় | ৯ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।